মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার আর নেই

কুমিল্লার বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩ জুন শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বরুড়াসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বরুড়া মুক্তিযোদ্ধা সংসদ এর প্রথম নির্বাচিত কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি বরুড়া পশ্চিম পাড়া সমাজের সর্দার ও বরুড়া ইসডো হসপিটালের এমডির দায়িত্ব পালন করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাস্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বরুড়ার রাজনীতি ও সমাজসেবায় সামছুল হক সর্দারের অবদান স্মরণ করে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার আর নেই

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৩ জুন শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বরুড়াসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বরুড়া মুক্তিযোদ্ধা সংসদ এর প্রথম নির্বাচিত কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি বরুড়া পশ্চিম পাড়া সমাজের সর্দার ও বরুড়া ইসডো হসপিটালের এমডির দায়িত্ব পালন করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাস্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বরুড়ার রাজনীতি ও সমাজসেবায় সামছুল হক সর্দারের অবদান স্মরণ করে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই