মাটির মানুষ; প্রাণের মানুষ ভুলবো কেমনে তাঁরে,
হাসিমুখে যুদ্ধ করলেন এই জন্মভূমিকে বাঁচাতে।
কতটা জ্ঞানী-গুণী হলে কমান্ডার হন মুক্তিযোদ্ধার,
নিজ জীবন বাজি রেখে; দেশকে করলেন উদ্ধার।
বরুড়ার গুরজন হয়ে পরামর্শ দিতেন সকল দলকে,
ঝগড়াঝাটি-মারামারিতে মিটমাট করতেন স্ব-যতনে।
কখনও আমি শুনিনি তাঁর খারাপ কোনো কৃতকর্ম,
সবাই তাঁকে সম্মান দিতেন,তাইতো বরুড়াবাসী ধন্য।
ঘরে ঘরে এমন নেতার জন্মহোক বরুড়ার মাটিতে,
সৎ-আদর্শ-মহান নেতার মত সৃষ্টি হোক তাঁর আদর্শে।
চির সবুজের দেশটা ছেড়ে চলে গেলেন পরপাড়ে,
এমন দিনে মৃত্যু হলো তাঁর পবিত্র এই শুক্রবারে।
ওগো করুণাময় তাঁর জীবনের গুনাহ মাফ করে দিয়ে,
শীতল শয্যার আসন দিও পবিত্র জান্নাতুল ফেরদৌসে।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল সবার সমবেদনা,
ধৈর্য্য ধরে দোয়া করবেন, আসলে কেউ থাকবোনা!

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন