মুক্তির লড়াই

বিনোদন

মুরাদনগরে৷ নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, আদর্শ ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কুমিল্লার মুরাদনগরে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’। এ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি, সংগীত, রচনা ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা শারমিন ফাতেমা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক ও নজরুল গবেষক জাহাঙ্গীর আলম ইমরুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দেশপ্রেম, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে নজরুলচর্চা ও তাঁর সাহিত্য-সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০৫ জুলাই ২০২৬

মুরাদনগরে৷ নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই