মুক্তির লড়াই

সারাদেশ

মোল্লাহাটে খেলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে ধারালো অস্ত্র দিয়ে সোহাগ শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি এ ঘটনা এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের অভিযোগ, রোববার রাত আনুমানিক ৯টার দিকে শিশুদের খেলা নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে তার চাচাতো ভাই আওয়াল শেখ (২৩) ও তার  পিতা নাবুল শেখ ধারালো অস্ত্র দিয়ে সোহাগ শেখকে কুপিয়ে আহত করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। অ্যাম্বুলেন্সে খুলনায় নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার পর হামলাকারী আওয়াল শেখ পালিয়ে গেছেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি রমজানুল হক জানান, খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ থানার হেফাজতে নেয়। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০৬ জুলাই ২০২৬

মোল্লাহাটে খেলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

বাগেরহাটের মোল্লাহাটে শিশুদের খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে ধারালো অস্ত্র দিয়ে সোহাগ শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি এ ঘটনা এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের অভিযোগ, রোববার রাত আনুমানিক ৯টার দিকে শিশুদের খেলা নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে তার চাচাতো ভাই আওয়াল শেখ (২৩) ও তার  পিতা নাবুল শেখ ধারালো অস্ত্র দিয়ে সোহাগ শেখকে কুপিয়ে আহত করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। অ্যাম্বুলেন্সে খুলনায় নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার পর হামলাকারী আওয়াল শেখ পালিয়ে গেছেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি রমজানুল হক জানান, খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ থানার হেফাজতে নেয়। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই