মুক্তির লড়াই

সারাদেশ

মতলব উত্তর দুইটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি এর আভিযানিক দল ০৬ জুলাই ২০২৬ ইং তারিখ অনুমান রাত ০১.৪৫ ঘটিকায় চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০২ টি দেশীয় শর্টগান ও  শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

জানা যায়, র‍্যাব-১১, সিপিএসসি এর রাত্রীকালীন টহল টিম ০৬/০৭/২০২৬ তারিখ চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার ঝোঁপের মধ্যে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে। টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক ০৬/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০১.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে। 

পরবর্তীতে ব্যাগটির মুখ খুলে ০২ টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয় । উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মতলব উত্তর দুইটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি এর আভিযানিক দল ০৬ জুলাই ২০২৬ ইং তারিখ অনুমান রাত ০১.৪৫ ঘটিকায় চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ০২ টি দেশীয় শর্টগান ও  শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

জানা যায়, র‍্যাব-১১, সিপিএসসি এর রাত্রীকালীন টহল টিম ০৬/০৭/২০২৬ তারিখ চাঁদপুর জেলার মতলব উত্তর থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বেলতলি নয়াকান্দি এলাকার ঝোঁপের মধ্যে সন্দেহজনক একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে আছে। টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক ০৬/০৭/২০২৬ তারিখ রাত অনুমান ০১.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে। 

পরবর্তীতে ব্যাগটির মুখ খুলে ০২ টি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয় । উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই