নওগাঁর রাণীনগরে অসাবধানতাবশত বালতির পানিতে ডুবে সাহানাজ পারভিন শিফা নামের মাত্র দুই বছর বয়সী এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজার উত্তরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশু শিফা ওই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে দুপুরে শিশুর মা যখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন,তখন শিশু শিফা সবার অগোচরে বাড়ির গোসলখানায় চলে যায়। সেখানে বালতিতে রাখা পানি নিয়ে খেলার একপর্যায়ে সে উপুড় হয়ে বালতির ভেতরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।পরবর্তীতে গোসলখানার বালতি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বাড়িতে শিশুর মা কাজ করার সময় শিফা গোসলখানায় চলে যায়। বালতির পানি নিয়ে খেলার সময় সে উপুড় হয়ে ভেতরে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,এবিষয়ে থানায় একটি অপমৃত্যু ইউডি মামলা দায়ের করা হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন