মুক্তির লড়াই

আন্তর্জাতিক

বৈশ্বিক বাণিজ্যে গতি আনছে চীনের সম্প্রসারিত বিমান কার্গো নেটওয়ার্ক

চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং (সিএফএলপি) আজ (রোববার) জানায়, চীনের আন্তর্জাতিক বিমান কার্গো নেটওয়ার্কের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ৩০শে জুন পর্যন্ত, এই বছর দেশব্যাপী ৯০টিরও বেশি নতুন আন্তর্জাতিক বিমান কার্গো রুট চালু করা হয়েছে।

এ বছরের প্রথমার্ধে দেশব্যাপী মোট ৯২টি নতুন আন্তর্জাতিক বিমান কার্গো রুট চালু করা হয়েছে, যার ফলে প্রতি সপ্তাহে ২১৭টিরও বেশি রাউন্ড-ট্রিপ ফ্লাইট যুক্ত হয়েছে। রুটের কাঠামোতে এশিয়া এবং ইউরোপের প্রাধান্যই রয়েছে, যার মধ্যে এশিয়ায় ৪১টি, ইউরোপে ৩৮টি, উত্তর আমেরিকায় ১১টি, দক্ষিণ আমেরিকায় ১টি এবং আফ্রিকায় ১টি রুট রয়েছে। কার্গোর কাঠামোর দিক থেকে, আন্তঃসীমান্ত ই-কমার্স পণ্য, উচ্চমানের উৎপাদিত পণ্য, উচ্চ মূল্য সংযোজিত পণ্য, ইলেকট্রনিক পণ্য এবং গাড়ির যন্ত্রাংশই হলো প্রধান পণ্য।

এ বছরের শুরু থেকে আমার দেশের আন্তর্জাতিক বিমান কার্গো নেটওয়ার্কের নির্মাণকাজ ক্রমাগত জোরদার হয়েছে। রুট বিন্যাসে মূল ইউরেশীয় করিডোরগুলোর ওপর মনোযোগ আরও গভীর হয়েছে, আন্তঃমহাসাগরীয় ও দূরপাল্লার রুটগুলো ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়েছে এবং বৈশ্বিক লজিস্টিকস পরিধি ক্রমাগত প্রসারিত হয়েছে। বিমান লজিস্টিকস বৈদেশিক বাণিজ্যের উচ্চমানের উন্নয়নের চাহিদাগুলোর সাথে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এবং বৈশ্বিক বিমান কার্গো হাব ব্যবস্থা ক্রমশ পরিপূর্ণ  হয়ে উঠছে।

সূত্র:লিলি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বৈশ্বিক বাণিজ্যে গতি আনছে চীনের সম্প্রসারিত বিমান কার্গো নেটওয়ার্ক

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং (সিএফএলপি) আজ (রোববার) জানায়, চীনের আন্তর্জাতিক বিমান কার্গো নেটওয়ার্কের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ৩০শে জুন পর্যন্ত, এই বছর দেশব্যাপী ৯০টিরও বেশি নতুন আন্তর্জাতিক বিমান কার্গো রুট চালু করা হয়েছে।

এ বছরের প্রথমার্ধে দেশব্যাপী মোট ৯২টি নতুন আন্তর্জাতিক বিমান কার্গো রুট চালু করা হয়েছে, যার ফলে প্রতি সপ্তাহে ২১৭টিরও বেশি রাউন্ড-ট্রিপ ফ্লাইট যুক্ত হয়েছে। রুটের কাঠামোতে এশিয়া এবং ইউরোপের প্রাধান্যই রয়েছে, যার মধ্যে এশিয়ায় ৪১টি, ইউরোপে ৩৮টি, উত্তর আমেরিকায় ১১টি, দক্ষিণ আমেরিকায় ১টি এবং আফ্রিকায় ১টি রুট রয়েছে। কার্গোর কাঠামোর দিক থেকে, আন্তঃসীমান্ত ই-কমার্স পণ্য, উচ্চমানের উৎপাদিত পণ্য, উচ্চ মূল্য সংযোজিত পণ্য, ইলেকট্রনিক পণ্য এবং গাড়ির যন্ত্রাংশই হলো প্রধান পণ্য।

এ বছরের শুরু থেকে আমার দেশের আন্তর্জাতিক বিমান কার্গো নেটওয়ার্কের নির্মাণকাজ ক্রমাগত জোরদার হয়েছে। রুট বিন্যাসে মূল ইউরেশীয় করিডোরগুলোর ওপর মনোযোগ আরও গভীর হয়েছে, আন্তঃমহাসাগরীয় ও দূরপাল্লার রুটগুলো ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়েছে এবং বৈশ্বিক লজিস্টিকস পরিধি ক্রমাগত প্রসারিত হয়েছে। বিমান লজিস্টিকস বৈদেশিক বাণিজ্যের উচ্চমানের উন্নয়নের চাহিদাগুলোর সাথে সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে এবং বৈশ্বিক বিমান কার্গো হাব ব্যবস্থা ক্রমশ পরিপূর্ণ  হয়ে উঠছে।

সূত্র:লিলি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই