চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক বলেন, এখন কিন্তু সেই দিন নাই আর, মাদক ব্যবসায়ীকে ধরে নিয়ে গেলে এমপি- মন্ত্রীর ফোনে ওসিকে ধমক দিয়ে ছাড়িয়ে নিয়ে যেত। মাদক নিয়ন্ত্রণ আইনের নিজস্ব গতিতেই বিচার চলবে। আমরা সকলেই মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, জিরো টলারেন্স, মাদকমুক্ত চাঁদপুর গড়বো মোরা একসাথে মিলে।
তিনি আরো বলেন, আপনাদের সকলের ছেলে সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে সময় কাটায় সেদিকেও বাবা মা হিসেবে আপনাদের দায়িত্ব খোঁজখবর নেওয়া।
শুধুমাত্র প্রশাসনের উপরে নির্ভর করে বসে থাকলে চলবে না। সবাই সবার ছেলে সন্তানদের উপর নজর রাখতে হবে। আমরা চেষ্টা করছি সকল ছেলে সন্তানদের মাদককে এড়িয়ে চলতে এবং কিশোর গ্যাংমুক্ত চাঁদপুর গড়তে।
খেলাধুলার মধ্য দিয়ে সময় কাটাতে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার উপর জোর দিচ্ছে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন