হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী কন্যাশিশু সাউদা নুসকানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন শিশুটির বাবা সিরাজুল ইসলাম।
রোববার (৮-জুন-২৬) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করা হয়। মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমকেও অভিযুক্ত করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, হামে আক্রান্ত হয়ে সিরাজুল ইসলামের ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে আদালতের পরবর্তী আদেশের পর মামলাটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন