কক্সবাজার জেলা প্রেসক্লাব এর উদ্যোগে সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২, ৩ ও ৪ জুলাই ২০২৬ অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বলেন, সাংবাদিকদের আরও দক্ষ, পেশাদার ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, "দক্ষ মানবসম্পদই সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। একজন সাংবাদিককে সত্য, ন্যায় ও সততা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করতে হবে।"
তিনি প্রশিক্ষণে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানকারী অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফরিদুল আলম শাহীন বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের ফলে প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি প্রশিক্ষণ বাস্তবায়নে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রমজান আলী সিকদার-এর হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি, প্রধান অতিথি ও উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং আধুনিক গণমাধ্যমে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন