কিশোরগঞ্জের কটিয়াদীতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার চান্দপুর ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর উদ্যোগে প্রথম বারের গ্রামীণ ঐতিহ্যের আমেজ: জমে উঠেছে হাড্ডাহাড্ডি কাবাডি প্রতিযোগিতা।
বাঙালির প্রাণের খেলা কাবাডি। মাঠের কাদা আর দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠেছে । শুক্রবার বিকেলে হযরত মিয়া চান্দ শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে , আয়োজিত এক জমজমাট কাবাডি প্রতিযোগিতায় দেখা গেল খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকুজ্জামান নজরুল ; ডেপুটি অ্যাটর্নি জেনারেল ; মোঃ রিয়াজুল ইসলাম সেবক চান্দ্পুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি, ইমাম হোসেন দুলাল মেম্বার চান্দপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, এবং চান্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, শহিদুল হক উজ্জ্বল প্যানেল চেয়ারম্যান চান্দপুর ইউনিয়ন পরিষদ, বাটা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাজিব সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলের সূর্য নামার আগেই মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মাঠ প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের নৈপুণ্য ও হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জাসাস-এর স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন