মুক্তির লড়াই

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, উড়ে গেল টিনের চাল

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে একটি বসতবাড়িতে মজুদকৃত বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির টিনের চাল উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১১ জুলাই) বিকেল চারটার দিকে ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের চিহ্নিত চোরাকারবারি মনিরুল ইসলাম কালুর বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, মনিরুল ইসলাম কালুর বাড়িতে বিপুল পরিমাণ ককটেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। বিকেল চারটার দিকে হঠাৎ বিকট শব্দে একের পর এক ককটেলগুলো বিস্ফোরিত হতে শুরু করে। দুই দফায় ঘটা এই ধারাবাহিক বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাড়ির টিনের চাল উড়ে যায়। ঘটনার পর থেকেই বাড়ির মালিক মনিরুল ইসলাম ও তার পরিবার পলাতক রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মনিরুল ইসলাম এলাকার একজন চিহ্নিত চোরাকারবারি। তার বিরুদ্ধে পূর্বের একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "একটি বসতবাড়িতে মজুদ করা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পর পর দুইবার বিস্ফোরণে বাড়িটির টিনের চাল উড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১২ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ, উড়ে গেল টিনের চাল

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে একটি বসতবাড়িতে মজুদকৃত বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির টিনের চাল উড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১১ জুলাই) বিকেল চারটার দিকে ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের চিহ্নিত চোরাকারবারি মনিরুল ইসলাম কালুর বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, মনিরুল ইসলাম কালুর বাড়িতে বিপুল পরিমাণ ককটেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল। বিকেল চারটার দিকে হঠাৎ বিকট শব্দে একের পর এক ককটেলগুলো বিস্ফোরিত হতে শুরু করে। দুই দফায় ঘটা এই ধারাবাহিক বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাড়ির টিনের চাল উড়ে যায়। ঘটনার পর থেকেই বাড়ির মালিক মনিরুল ইসলাম ও তার পরিবার পলাতক রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মনিরুল ইসলাম এলাকার একজন চিহ্নিত চোরাকারবারি। তার বিরুদ্ধে পূর্বের একাধিক বিস্ফোরক মামলা রয়েছে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "একটি বসতবাড়িতে মজুদ করা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পর পর দুইবার বিস্ফোরণে বাড়িটির টিনের চাল উড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই