রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যাকবলিত ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখা।
আজ ১৪ জুলাই (মঙ্গলবার) বাঘাইছড়ি চৌমুহনীস্থ শাপলা চত্বর সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বন্যাকবলিত এলাকার ২০০ জন হতদরিদ্র মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।
এছাড়া, সাম্প্রতিক বন্যাজনিত পাহাড়ধসে নিহত লক্ষী বিলাশ চাকমার পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন নেতৃবৃন্দ।
বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর জনাব কবির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, রাঙ্গামাটি জেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক জনাব আবসার এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আবদুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাঘাইছড়ির স্থায়ী জলাবদ্ধতা নিরসনে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, কাচালং নদীতে পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পাহাড়ি ঢলে নদী উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ লাঘবে অবিলম্বে কাচালং নদী খনন করার জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন