চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্ন কাপ বেপারি বাড়ির অধিবাসী ইঞ্জিনিয়ার মোঃ আউয়াল এর বড় ছেলে এজেএম আজহারুল ইসলাম ফাহিম সদ্য ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
ফাহিম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১১১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষার অংশ নেয়। তার বাবা আব্দুল আউয়াল পেশায় একজন ব্যাংকার। মা জান্নাত আক্তার ছিলেন মতলব উত্তর উপজেলার এখলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি (ফাহিমের মা) জান্নাত আক্তার ২০২২ সালে জুন মাসের ১৮ তারিখে হঠাৎ স্ট্রোক করে মারা যায়।
ফাহিম বর্তমানে মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেএফটি কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ফাহিম কিছু দিন আগে সারা বাংলাদেশে জাতীয় স্কাউট প্রতিযোগিতা উত্তীর্ণ হোন। ফাহিম বড় হয়ে ডাক্তার হতে চায়।
ফাহিমের বাবা আ: আউয়াল তার ছেলের এই কৃতিত্বে শিক্ষক সহপাঠী এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, তার মা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। তার মায়ের স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার বানাবেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন