চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৯৩ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ‘এস্কফ’ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপগুলো মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি'র একটি বিশেষ টহল দল প্রথম অভিযান পরিচালনা করে। ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের কেন্দ্রীয় মসজিদের সামনে, সীমান্ত পিলার ১৯৯/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় এস্কফ সিরাপ উদ্ধার করা হয়।
এর ধারাবাহিকতায় ১৫ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি'র আরেকটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মাঠে অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় আরও ৫৮ বোতল ভারতীয় এস্কফ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে গত তিন মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ১০ জন আসামিকে আটক করার পাশাপাশি প্রায় ১১ হাজার ৮৮৬ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন