মুক্তির লড়াই

সারাদেশ

লাকসামে জুলাই শহিদ দিবস উপলক্ষে শহীদ ইউসুফের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলায় শহীদ মো. ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর ইছাপুরায় অবস্থিত শহীদ মো. ইউসুফের সমাধিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদ মো. ইউসুফসহ জুলাইয়ের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাতঘর আনছারিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক ক্বারী মাইনুদ্দিন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন নাহার লাইলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, গোবিন্দপুর ইউনিয়নের প্রশাসক মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. আবুল হাছান হাসি, স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব মাসুদ রানা বেলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লাকসামে জুলাই শহিদ দিবস উপলক্ষে শহীদ ইউসুফের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলায় শহীদ মো. ইউসুফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর ইছাপুরায় অবস্থিত শহীদ মো. ইউসুফের সমাধিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদ মো. ইউসুফসহ জুলাইয়ের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সাতঘর আনছারিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক ক্বারী মাইনুদ্দিন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন নাহার লাইলি, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, গোবিন্দপুর ইউনিয়নের প্রশাসক মিজানুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. আবুল হাছান হাসি, স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব মাসুদ রানা বেলালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই