কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে হঠাৎ টর্নেডো আঘাত হেনেছে। এতে পর্যটকদের জন্য রাখা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক এ ঘটনায় সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে আসে। একপর্যায়ে এটি সৈকতের একটি অংশে আঘাত হানে। টর্নেডোটি তিন থেকে পাঁচ মিনিট স্থায়ী হয়। এ সময় চেয়ার, ছাতা ও বিভিন্ন হালকা সামগ্রী উড়ে যেতে থাকে।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন