মুক্তির লড়াই

সারাদেশ

ইজিবাইক চালকের প্রেমে পড়ে সব হারালেন কলেজ ছাত্রী

বাগেরহাটের রামপালে এক কলেজপড়ুয়া তরুণীর (১৯) সঙ্গে ইজিবাইক চালকের প্রেম, প্রেমের সম্পর্ককে ব্ল্যাকমেইল করে শ্লীলতাহানি, স্বর্ণালঙ্কার'সহ নগদ টাকা হাতিয়ে নিল ।

 ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার'সহ সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুণী রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার লিখিত অভিযোগ দায়ের সূত্রে জানা গেছে, উপজেলার বড়দিয়া গ্রামের মৃত খোকা শেখের ছেলে মো. হাফিজুর রহমান (৪০) একই গ্রামের ওই কলেজপড়ুয়া তরুণীকে ইজিবাইকে করে কলেজে আনা-নেওয়ার সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন গত ১৯ ফেব্রুয়ারি তরুণীর পিতা রাতে মৎস্যঘেরে চলে যান। এরপর ওই দিন রাত সাড়ে ৯টায় হাফিজুর তাদের বসতঘরে ঢোকে। ওই সময় তরুণীকে ব্ল্যাকমেইল করে তার শ্লীলতাহানি ঘটায়। তরুণী সম্ভ্রম ও জীবন রক্ষায় প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে লম্পট হাফিজুর ঘরে থাকা একজোড়া কানের দুল ও গচ্ছিত নগদ দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার সময় এ ঘটনা কাউকে জানানো হলে তাকে জীবনে শেষ করে দেওয়া হবে বলেও হুমকিতে উল্লেখ করা হয়। হাতিয়ে নেওয়া কানের দুল হাফিজুর রামপাল সদরের রূপালী জুয়েলার্সে দুই দফায় ৩৫ হাজার টাকায় বন্ধক রাখে, যা পরবর্তীতে প্রমাণিত হয়েছে।

এদিকে সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে বলে তরুণীর পিতা দাবি করেন। 

এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে সে সকল অভিযোগ অস্বীকার করে দাবি করে, রাসেলের শাশুড়ির কানের দুল বন্ধক রাখার কথা বলে তরুণী নিজেই তাকে দিয়েছিল। তবে পরের গচ্ছিত স্বর্ণালঙ্কার সে বন্ধক রেখে ভুল করেছে কি না-এমন প্রশ্নের উত্তরে সে সবকিছু অস্বীকার করে।

এ বিষয়ে রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ জানান, অভিযোগের কপি পেয়েছি। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইজিবাইক চালকের প্রেমে পড়ে সব হারালেন কলেজ ছাত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই