দৈনিক রুপালী সৈকতের প্রতিনিধি সম্মেলন–২০২৬ কক্সবাজারের হোটেল বীচ ওয়েতে সকাল ১১.০০টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা, পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্বাহী সম্পাদক নুরুল হোসাইনের প্রাণবন্ত সঞ্চালনায় অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে সম্মেলন এগিয়ে যায়।
সভাপতির বক্তব্যে দৈনিক রুপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সত্য, ন্যায় ও জনস্বার্থ প্রতিষ্ঠার একটি মহৎ দায়িত্ব। একজন সাংবাদিকের প্রতিটি সংবাদ মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্রের ওপর ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সাংবাদিকদের আরও দক্ষ, আধুনিক ও সময়োপযোগী হতে হবে। একই সঙ্গে প্রতিনিধিদের সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি দৈনিক রুপালী সৈকতের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা, ডিজিটাল কার্যক্রম শক্তিশালীকরণ এবং পাঠকের আস্থা আরও সুদৃঢ় করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সম্পাদক, সিআইপি এ.এম. জিয়াবুল এবং আমির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী থেকে জনমানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরতে হবে। তিনি বলেন, অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের এই সময়ে দায়িত্বশীল সাংবাদিকতাই সমাজকে সঠিক পথ দেখাতে পারে। তিনি আরও বলেন, সাংবাদিকদের উচিত পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে দেশ, সমাজ ও মানবকল্যাণে নিবেদিত থেকে কাজ করা। তিনি দৈনিক রুপালী সৈকতের উত্তরোত্তর সাফল্য কামনা করে সকল প্রতিনিধি ও সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে ম্যানেজিং এডিটর আ. স. ম. মোহাম্মদ জাহিদুল হক নাহিদ বলেন, দৈনিক রুপালী সৈকত অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছে। এই অর্জন ধরে রাখতে প্রতিটি প্রতিনিধিকে আরও আন্তরিক, কর্মদক্ষ ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। তিনি বলেন, দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সত্যতা নিশ্চিত করাই হবে প্রধান অগ্রাধিকার। তিনি ভবিষ্যতে পত্রিকার প্রিন্ট সংস্করণের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনার কথা তুলে ধরেন এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে দৈনিক রুপালী সৈকতকে প্রতিষ্ঠিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক খোরশেদ আলম, বার্তা সম্পাদক নজরুল ইসলাম, সহ-সম্পাদক মো. কলিম, সোলতান আহমদ, কামরুল ইসলাম, এসকে জাফর আলম এবং সম্মেলনে বিভিন্ন উপজেলা ও জেলা প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা স্টাফ রিপোর্টার আয়াজ রবি, চকরিয়া স্টাফ রিপোর্টার এ কে এম বেলাল উদ্দিন, কুতুবদিয়া স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, পেকুয়া স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইউনুস, রামু উপজেলা স্টাফ রিপোর্টার ফরিদুল আলম রনি, স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম, উখিয়া প্রতিনিধি জিন্নাতুন নেছা জিন্নাত, হেড অব নিউজ এডিটর রিয়াজ উদ্দিন, প্রতিনিধি আমিনুল হক আমিন, বিশেষ প্রতিনিধি রমজান আলী সিকদার, উখিয়ার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ জাফর আলম এবং টেকনাফ বিশেষ প্রতিনিধি।
বক্তারা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দৈনিক রুপালী সৈকতকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন