মুক্তির লড়াই

স্বাস্থ্য ও চিকিৎসা

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের আশা

কুমিল্লার বরুড়া উপজেলার মানুষের জন্য সুখবর। দীর্ঘদিনের প্রত্যাশার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে। এ খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও আশাবাদের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম এগিয়ে চলছে।

ইতিমধ্যে  ১০১ শয্যা উন্নতি করনের চিঠি স্বাস্থ্য  মন্ত্রানালয় থেকে চিঠি ইস্যু করা হয়েছে।

বর্তমানে হাসপাতালের সাইনবোর্ডে ৫০ শয্যার উল্লেখ থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে মাত্র ৩১ শয্যা নিয়ে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে। ফলে প্রতিদিন রোগীর অতিরিক্ত চাপ সামলাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। অনেক রোগীকেই প্রয়োজনীয় সেবা পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হলে রোগীদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, নতুন জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজনের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এতে বরুড়া উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবেন।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, এটি বরুড়ার স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা দ্রুত প্রকল্পের সকল কার্যক্রম সম্পন্ন করে পূর্ণাঙ্গ ১০১ শয্যার হাসপাতাল হিসেবে কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।

এদিকে এ উদ্যোগ বাস্তবায়নের খবরে বরুড়াবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের আশা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়া উপজেলার মানুষের জন্য সুখবর। দীর্ঘদিনের প্রত্যাশার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নের পথে রয়েছে। এ খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও আশাবাদের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম এগিয়ে চলছে।

ইতিমধ্যে  ১০১ শয্যা উন্নতি করনের চিঠি স্বাস্থ্য  মন্ত্রানালয় থেকে চিঠি ইস্যু করা হয়েছে।

বর্তমানে হাসপাতালের সাইনবোর্ডে ৫০ শয্যার উল্লেখ থাকলেও বাস্তবে দীর্ঘদিন ধরে মাত্র ৩১ শয্যা নিয়ে চিকিৎসাসেবা পরিচালিত হচ্ছে। ফলে প্রতিদিন রোগীর অতিরিক্ত চাপ সামলাতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। অনেক রোগীকেই প্রয়োজনীয় সেবা পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হলে রোগীদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, নতুন জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংযোজনের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। এতে বরুড়া উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবেন।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, এটি বরুড়ার স্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা দ্রুত প্রকল্পের সকল কার্যক্রম সম্পন্ন করে পূর্ণাঙ্গ ১০১ শয্যার হাসপাতাল হিসেবে কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।

এদিকে এ উদ্যোগ বাস্তবায়নের খবরে বরুড়াবাসী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই