মুক্তির লড়াই

আন্তর্জাতিক

এআই সহযোগিতায় বৈশ্বিক জোট গঠনের পথে ২৯ দেশ

১৭ই জুলাই, (বৃহস্পতিবার) বিশ্ব এআই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শাংহাইয়ে আয়োজিত হয়। ২৯টি দেশের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তী পর্যায়ে, চীন ও সকল প্রতিষ্ঠাতাসদস্যদেশ সংস্থাটি গড়ে তোলার কাজ ত্বরান্বিত করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন, আজ (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 

লিন চিয়েন আরও বলেন, বিশ্ব এআই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ হচ্ছে, মানবজাতির অভিন্ন কণ্যাণের সমাজ গড়ে তোলা এবং বৈশ্বিক শাসন উদ্যোগের বাস্তবায়নের পথে আরেকটি পদক্ষেপ। সকল দেশের সাথে, জাতিসংঘ সনদের উদ্দেশ্যসমূহ অনুসরণ করে, যৌথ অবদান ও অংশীদারিত্বমূলক সুবিধার নীতি মেনে এবং জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখে, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন-কৌশল, পরিচালন বিধি এবং প্রযুক্তিগত মানসমূহের সমন্বয় ও সামঞ্জস্য জোরদার করব; কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক শাসনের পক্ষে প্রচারণা জোরদার করব; এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণকর, নিরাপদ ও ন্যায্য পথে সুস্থ ও সুশৃঙ্খলভাবে বিকাশ নিশ্চিত করব। 

সূত্র:অনুপমা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১৯ জুলাই ২০২৬

এআই সহযোগিতায় বৈশ্বিক জোট গঠনের পথে ২৯ দেশ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

১৭ই জুলাই, (বৃহস্পতিবার) বিশ্ব এআই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শাংহাইয়ে আয়োজিত হয়। ২৯টি দেশের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তী পর্যায়ে, চীন ও সকল প্রতিষ্ঠাতাসদস্যদেশ সংস্থাটি গড়ে তোলার কাজ ত্বরান্বিত করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন, আজ (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 

লিন চিয়েন আরও বলেন, বিশ্ব এআই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ হচ্ছে, মানবজাতির অভিন্ন কণ্যাণের সমাজ গড়ে তোলা এবং বৈশ্বিক শাসন উদ্যোগের বাস্তবায়নের পথে আরেকটি পদক্ষেপ। সকল দেশের সাথে, জাতিসংঘ সনদের উদ্দেশ্যসমূহ অনুসরণ করে, যৌথ অবদান ও অংশীদারিত্বমূলক সুবিধার নীতি মেনে এবং জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখে, আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন-কৌশল, পরিচালন বিধি এবং প্রযুক্তিগত মানসমূহের সমন্বয় ও সামঞ্জস্য জোরদার করব; কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক শাসনের পক্ষে প্রচারণা জোরদার করব; এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণকর, নিরাপদ ও ন্যায্য পথে সুস্থ ও সুশৃঙ্খলভাবে বিকাশ নিশ্চিত করব। 

সূত্র:অনুপমা-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই