কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আজ বৃহস্পতিবার ভোর ৬:২২ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
কুমিল্লা জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্ট্রোক করেন পুলিশ কর্মকর্তা সাইফুল মালিক। এ সময় তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন৷ পরে ঢাকার গ্রীণ লাইফ হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টা ৩০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত সাইফুল মালিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ২০১৬ সালে ৩৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তার জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন