মুক্তির লড়াই

সারাদেশ

সুবর্ণচরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষিকার বাবার গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে চরজব্বর থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে একই দিন সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। 

অভিযুক্ত কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল (৫৫) উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে তার শিক্ষিকার বাড়িতে যায়। সেখানে শিক্ষিকাকে না পেয়ে শিক্ষিকার বাবা কামাল উদ্দিন ছাত্রীকে ঘরের ভেতরে ডেকে নেন। পরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তিনি ছাত্রীর হাতে ৫০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন বলেও অভিযোগ রয়েছে।

বাড়িতে ফিরে ভুক্তভোগী ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, “ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সুবর্ণচরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষিকার বাবার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাতে চরজব্বর থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে একই দিন সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। 

অভিযুক্ত কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল (৫৫) উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে তার শিক্ষিকার বাড়িতে যায়। সেখানে শিক্ষিকাকে না পেয়ে শিক্ষিকার বাবা কামাল উদ্দিন ছাত্রীকে ঘরের ভেতরে ডেকে নেন। পরে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তিনি ছাত্রীর হাতে ৫০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন বলেও অভিযোগ রয়েছে।

বাড়িতে ফিরে ভুক্তভোগী ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, “ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই