মুক্তির লড়াই

সারাদেশ

শিবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস বিভিন্ন ধরনের প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি পণ্য এবং ৪ কেজি জিরা। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৮ হাজার ২১০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টহল দলটি সোনামসজিদ সীমান্তের ১৮৫/২-এস নম্বর পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের সামনে পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় পণ্যগুলো ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস বিভিন্ন ধরনের প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি পণ্য এবং ৪ কেজি জিরা জব্দ করে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান বন্ধে বিজিবি ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ২৫ জুলাই ২০২৬

শিবগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস বিভিন্ন ধরনের প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি পণ্য এবং ৪ কেজি জিরা। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৮ হাজার ২১০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে টহল দলটি সোনামসজিদ সীমান্তের ১৮৫/২-এস নম্বর পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মক্কা স্কেলের সামনে পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় পণ্যগুলো ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস বিভিন্ন ধরনের প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি পণ্য এবং ৪ কেজি জিরা জব্দ করে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান বন্ধে বিজিবি ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই