মুক্তির লড়াই

সারাদেশ

কৃষক সেজে ফসলের মাঠে অভিযান, নাচোলে ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার পুলিশ কৃষকের ছদ্মবেশে অভিনব অভিযান চালিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৬টা ৩৫ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন—সুশিল, নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া এলাকার মৃত শুকান্তের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারায় দায়ের করা একটি মামলায় (সেশন মামলা নং-৭৩/১৮, জিআর মামলা নং-৫৫/১৭, নাচোল) সুশিলকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়ামতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে সুনির্দিষ্টভাবে শনাক্ত ও গ্রেফতার করতে এএসআই ফরহাদ নিজেই কৃষকের ছদ্মবেশ ধারণ করে ফসলের মাঠে প্রবেশ করেন।

পরে কৌশলে আসামিকে চারদিক থেকে ঘিরে ফেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

নাচোল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ২৬ জুলাই ২০২৬

কৃষক সেজে ফসলের মাঠে অভিযান, নাচোলে ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার পুলিশ কৃষকের ছদ্মবেশে অভিনব অভিযান চালিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৬টা ৩৫ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন—সুশিল, নাচোল উপজেলার রাজবাড়ী হাট টাওয়ারপাড়া এলাকার মৃত শুকান্তের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারায় দায়ের করা একটি মামলায় (সেশন মামলা নং-৭৩/১৮, জিআর মামলা নং-৫৫/১৭, নাচোল) সুশিলকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়ামতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে সুনির্দিষ্টভাবে শনাক্ত ও গ্রেফতার করতে এএসআই ফরহাদ নিজেই কৃষকের ছদ্মবেশ ধারণ করে ফসলের মাঠে প্রবেশ করেন।

পরে কৌশলে আসামিকে চারদিক থেকে ঘিরে ফেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

নাচোল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই