মুক্তির লড়াই

সারাদেশ

সিলেট থেকে অপহৃত কিশোরী চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

সিলেট থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা ও মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পারভেজ আহমদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে ভোলাহাট উপজেলার জামতলা বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে কিশোরীটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পারভেজ আহমদ সিলেটের শাহপরাণ (রহ.) থানার কানগুল গ্রামের মৃত কুটন মিয়ার ছেলে।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর পরিবারের সঙ্গে পারভেজের পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে তিনি কিশোরীর মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে তাঁকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১২ জুলাই সকালে কিশোরীটি স্কুলে যাওয়ার পথে পারভেজ ও তাঁর কয়েকজন সহযোগী একটি নোয়াহ গাড়িতে করে তাঁকে জোর করে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা গত ১৯ জুলাই সিলেটের শাহপরাণ (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৫-এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে এবং কিশোরীটিকে উদ্ধার করে।

র‍্যাব-৫-এর মিডিয়া সেল জানিয়েছে, গ্রেপ্তার পারভেজ আহমদ ও উদ্ধার করা কিশোরীকে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং নিরাপদ হেফাজতের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ২৬ জুলাই ২০২৬

সিলেট থেকে অপহৃত কিশোরী চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সিলেট থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা ও মামলার এজাহারভুক্ত প্রধান আসামি পারভেজ আহমদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে ভোলাহাট উপজেলার জামতলা বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে কিশোরীটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার পারভেজ আহমদ সিলেটের শাহপরাণ (রহ.) থানার কানগুল গ্রামের মৃত কুটন মিয়ার ছেলে।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর পরিবারের সঙ্গে পারভেজের পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে তিনি কিশোরীর মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে তাঁকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১২ জুলাই সকালে কিশোরীটি স্কুলে যাওয়ার পথে পারভেজ ও তাঁর কয়েকজন সহযোগী একটি নোয়াহ গাড়িতে করে তাঁকে জোর করে তুলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা গত ১৯ জুলাই সিলেটের শাহপরাণ (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‍্যাব-৫-এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে এবং কিশোরীটিকে উদ্ধার করে।

র‍্যাব-৫-এর মিডিয়া সেল জানিয়েছে, গ্রেপ্তার পারভেজ আহমদ ও উদ্ধার করা কিশোরীকে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং নিরাপদ হেফাজতের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই