মুক্তির লড়াই

সারাদেশ

ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

শেরপুরে জেলার ঝিনাইগাতী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেলসহ মোট ৪৩ কেজি বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য ছিল প্রায় ৭ হাজার টাকা।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর তত্ত্বাবধানে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক ইব্রাহিম খলিলের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সবসময় দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক ইব্রাহিম খলিল বলেন,

"বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন সংকটময় সময়ে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই সহায়তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।"

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছিল। এই খাদ্য সহায়তা তাদের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই