মুক্তির লড়াই

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা যায়নি।

৫৩ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদক শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে একজনকে আটক করা হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ০১ আগস্ট ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা যায়নি।

৫৩ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাদক শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে একজনকে আটক করা হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে ৬৯৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই