মুক্তির লড়াই

সারাদেশ

রাণীনগরে শিশু ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণের অভিযোগে শনিবার সন্ধায় নিশান আলী (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে রানীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত নিশান আলী রানীনগর উপজেলার ঘোষগ্রাম হিন্দু পাড়া এলাকার সালমান আলীর ছেলে।

দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, শনিবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে শিশু তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের সময় মেয়ের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে প্রতিবেশী লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

ঘটনাটি ঘটার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছি। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০২ আগস্ট ২০২৬

রাণীনগরে শিশু ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণের অভিযোগে শনিবার সন্ধায় নিশান আলী (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে রানীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত নিশান আলী রানীনগর উপজেলার ঘোষগ্রাম হিন্দু পাড়া এলাকার সালমান আলীর ছেলে।

দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, শনিবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে শিশু তার নিজ বাড়িতে মাছ ধরা জালের কাজ করছিল। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নিশান মোবাইল ফোনের চার্জার দেওয়ার কথা বলে কৌশলে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের সময় মেয়ের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে প্রতিবেশী লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

ঘটনাটি ঘটার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছি। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই