মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়ায় দুই দোকানে চুরির অভিযোগ, ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ

কুমিল্লার বরুড়ায় একটি মুদি দোকান ও একটি মুরগির দোকানে চুরির অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার পর বরুড়া মাছ বাজার সংলগ্ন নতুন গলীতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দোকানের টিনের চালের একটা অংশ দিয়ে চোর দোকানে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়।

ক্ষতিগ্রস্ত মুরগি ব্যবসায়ী সফিউল্লাহ জানান, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রোববার সকালে দোকান খুলে তিনি দেখতে পান, ক্যাশে থাকা আনুমানিক ২৫ হাজার টাকা চুরি হয়ে গেছে।

অপরদিকে, মুদি ব্যবসায়ী জামাল হোসেন জানান, তিনি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাতে দুর্বৃত্তরা তার দোকানে ঢুকে দুধ, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য নিয়ে যায়। তিনি বলেন, দোকানে থাকা পণ্যের সুনির্দিষ্ট হিসাব না থাকায় ঠিক কত টাকার মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একই সড়কে অবস্থিত ব্যবসায়ী মোস্তফার মুরগির দোকানেও গত ১৫ দিনের মধ্যে দুইবার চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

এ বিষয়ে বরুড়া বাজার কমিটির নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে বাজার এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের পাহারা জোরদার, বাজার এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। পুলিশ অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ০২ আগস্ট ২০২৬

বরুড়ায় দুই দোকানে চুরির অভিযোগ, ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই