বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মোঃ কামরুজ্জামান টুকু শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে মোংলা থানা পুলিশ।
রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ১২'টার দিকে মোংলা থানা পুলিশ তাকে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়েছে।
আটককৃত মোঃ কামরুজ্জামান টুকু শেখ মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।
মোংলা থানা পুলিশের দেওয়া সূত্র মতে জানা যায়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ তদবির বাণিজ্য করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চক্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে মোংলা থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালায়। এ অভিযানে মোঃ কামরুজ্জামান টুকু শেখ নামের এক যুবককে আটক করা হয়।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাগেরহাট -৩ সংসদীয় আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মোঃ কামরুজ্জামান টুকু শেখকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্পেট জব্দ করা হয়েছে। এসব সামগ্রী ব্যবহার করে প্রতিমন্ত্রীর পরিচয় ও পদবি কাজে লাগিয়ে অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল সে। এ ঘটনায় মোংলা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ তদন্তে অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন