মুক্তির লড়াই

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে: ৯৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গত ০২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৯ হাজার ২০০ টাকা। জব্দকৃত এসব মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং চোরাচালান রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে: ৯৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গত ০২ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে চালানো হয়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩৯ হাজার ২০০ টাকা। জব্দকৃত এসব মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং চোরাচালান রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই