পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল এবং পয়ঃশোধনাগার (এসটিপি) স্থাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করে।
রাজধানীর গুলশান সোসাইটি পার্কে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের, এমপি।
সভায় ভবনে আধুনিক ও কার্যকর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও এসটিপি স্থাপনের প্রয়োজনীয়তা, বাস্তবায়নের বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, “টেকসই উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণের স্বার্থে পরিবেশসম্মত স্যানিটেশন ব্যবস্থার বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকারের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক নগরব্যবস্থা গড়ে তোলা, যেখানে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ সমান গুরুত্ব পাবে।”
সভায় গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির প্রতিনিধিরা ভবনে পরিবেশসম্মত স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়ন, নগর ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে পরিবেশবান্ধব অবকাঠামো ও কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। এ ধরনের সমন্বিত উদ্যোগ সরকারের চলমান পরিকল্পিত নগরায়ণ কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই নগর গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন