"গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার" দাবিতে কুমিল্লার বরুড়ায় বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলটি বরুড়া পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, বরুড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, বরুড়া পৌরসভা শাখার নায়েবে আমির মাওলানা জাকির হোসেন এবং বরুড়া পৌরসভা শাখার সহকারী সেক্রেটারি খোরশেদ আলম পাটোয়ারী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরুড়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ডা. মজিবুর রহমান এবং বরুড়া পৌরসভা শাখার সেক্রেটারি মু. আনোয়ার হোসাইন।
বক্তারা গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তব্য দেন। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন