মুক্তির লড়াই

কৃষকের জানালা

কচুয়ায় কৃষকের ২৪ শতাংশ জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

চাঁদপুরের কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে রাতের আঁধারে কৃষক লিয়াকত হোসেনের প্রায় ২৪ শতাংশ জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় দুই শতাধিক লাউগাছ নষ্ট হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) সকালে লিয়াকত হোসেনের ছেলে মামুন হোসেন লাউ সংগ্রহ করতে জমিতে গিয়ে দেখতে পান, রাতের আঁধারে দুর্বৃত্তরা জমির অধিকাংশ লাউগাছ কেটে ফেলেছে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন  ঘটনাস্থল পরিদর্শন করে কৃষক লিয়াকত হোসেনের সঙ্গে কথা বলেন।

স্থানীয় লোকজনরা  জানান, লিয়াকত হোসেন দীর্ঘদিন ধরে রাস্তার দুপাশের জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন। এবারও তিনি প্রায় ২৪ শতাংশ জমিতে লাউসহ বিভিন্ন সবজির আবাদ করেন। ফসল বিক্রি করে সংসারের খরচ ও সন্তানদের লেখাপড়ার ব্যয় মেটানোর কাজ করেন লিয়াকত। কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তার সেই আশা ভেস্তে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত হোসেন বলেন, স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে অনেক কষ্ট করে সবজি চাষ করেছি। এই ফসলের ওপরই আমার পরিবারের জীবিকা নির্ভর করে। কে বা কারা রাতের আঁধারে লাউগাছগুলো কেটে দিয়েছে জানি না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

লিয়াকত হোসেনের ছেলে মামুন হোসেন বলেন, শনিবার সকালে লাউ কাটতে গিয়ে দেখি জমির গাছগুলো কেটে ফেলা হয়েছে। এ দৃশ্য দেখে আমি হতবাক হয়ে যাই। আমার বাবার অনেক দিনের পরিশ্রম এক রাতেই নষ্ট করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলে কৃষি প্রণোদনার আওতায় তাকে বিনামূল্যে বীজ ও সার দেওয়ার ব্যবস্থা করা হবে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

কচুয়ায় কৃষকের ২৪ শতাংশ জমির লাউগাছ কেটে দিল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই