মো: মাঈন উদ্দীন মুন্সী,চাঁদপুর চাঁদপুর বারের সাবেক সভাপতি এড. রুহুল আমিনের দাফন সম্পন্ন হয়েছে।
চাঁদপুর বারের সাবেক সভাপতি সর্বলোক শ্রদ্ধেয় বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মো: রুহুল আমিনের জানাজা বাদ জোহর চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ আগস্ট বাদ জোহর উক্ত জানাজাটি সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় এবং লোকে লোকারণ্য প্রদর্শিত হয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন ফয়সালের সঞ্চালনায় জানাজার পূর্ব মুহূর্তে আলোচনা বক্তব্য রাখেন। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল উদ্দিন, মরহুমের ছোট ভাই বুয়েটের সাবেক অধ্যাপক ডঃ নুরুল আমিন, চাঁদপুর পৌর সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল আলম মন্টু।এ সময় আইনজীবী সমিতির সকল সদস্য গন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মরহুম এডভোকেট রুহুল আমিন সর্বগুণে গুণান্বিত ছিলেন। তিনি রাজনৈতিক, সামাজিক শিক্ষা বিস্তরেও অপরিসীম ভূমিকা পালন করে আসছিলেন। তিনি মতলব ডিগ্রী কলেজ সরকারিকরণ হওয়ার পূর্ব পর্যন্ত কলেজটির সভাপতি দায়িত্বে ছিলেন।
এমনকি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরবর্তীতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
জানাযা শেষে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীগণ অশ্রুসিক্ত জলে তাকে শেষ বিদায় দিয়েছেন।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন