সবুজে ঘেরা পেয়ারা-বাগান, খালের পানিতে সারি সারি নৌকা আর নৌকায় নৌকায় পেয়ারার বেচাকেনা—ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারা বাজারের এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
ভীমরুলির ভাসমান বাজারে নৌকায় ঘুরে স্থানীয় পরিবেশ ও পেয়ারা বাজারের কার্যক্রম দেখেন তিনি। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলির বিখ্যাত পেয়ারা স্বাদ নিয়ে সময় কাটান।
প্রকৃতি ও গ্রামীণ জীবনের এই অনন্য আয়োজন দেখে মুগ্ধতা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি বরিশাল অঞ্চলের প্রকৃতি ও ঐতিহ্য তুলে ধরে বলেন, ‘ধান, নদী, খাল—এই তিনে বরিশাল।’
ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার বর্ষা মৌসুমে জমে ওঠে। খালের পানিতে ছোট ছোট নৌকায় পেয়ারা নিয়ে আসেন চাষিরা। নৌকাতেই চলে বেচাকেনা। শুধু পেয়ারা কেনাবেচাই নয়, বাগানের ভেতর দিয়ে নৌকায় ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন।
স্থানীয়দের কাছে ভীমরুলির পেয়ারা বাজার শুধু একটি হাট নয়; এটি ঝালকাঠির ঐতিহ্য ও কৃষিনির্ভর অর্থনীতিরও একটি পরিচিত প্রতীক। পেয়ারা মৌসুমে খালের ওপর নৌকার সারি এবং বাগানের সবুজে পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।
মার্কিন রাষ্ট্রদূতের ভীমরুলি সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়। তাঁর নৌকাভ্রমণ ও পেয়ারা স্বাদ নেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দী করেন অনেকে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন