মুক্তির লড়াই

সারাদেশ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের পরিবারকে নগদ সহায়তা

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার প্রবাসী শ্রমিকদের শোকসন্তপ্ত পরিবারের মাঝে প্রাথমিক পর্যায়ে মানবিক সহায়তা জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের প্রতিটি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল হান্নান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবদুল জলিল চকলেট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাকিদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার প্রবাসী ভাইদের অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ নিহতদের প্রতিটি পরিবারকে জরুরি নগদ সহায়তা হিসেবে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, যাতে দ্রুততম সময়ের মধ্যে নিহতদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাকিদার নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করে বলেন, এলাকার এসব রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি। সরকারি খরচে দ্রুত নিহত প্রবাসীদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবদুল জলিল চকলেট বলেন, নিহত প্রবাসীরা কঠোর পরিশ্রম করে নিজেদের পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতেন। তাঁদের মৃত্যুতে পরিবারগুলো অনেকটা অসহায় হয়ে পড়েছে। আমরা আত্রাই উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের আওতায় আনার দাবি জানাই।

নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে নিহত প্রবাসীদের স্বজন ও পরিবারের সদস্যরা তাঁদের নানা কষ্ট ও দুর্ভোগের কথা তুলে ধরেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্বজনদের কান্নায় অনুষ্ঠানের পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ সময় নিহতদের পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে দ্রুত তাঁদের প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য আকুল আবেদন জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের পরিবারকে নগদ সহায়তা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই