চাঁদপুরের শাহরাস্তিতে ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা হেলাল হোসেন রাজুকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুরে শাহরাস্তি পৌরসভার বাদিয়া এলাকার শুভ হোটেলের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, , শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমানসহ পুলিশের একটি দল মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হেলাল হোসেন রাজুকে আটক করে তল্লাশিকালে তার হেফাজত থাকা ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হেলাল হোসেন রাজু উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকার লকিত উল্লাহ পাটোয়ারী বাড়ির মিজানুর রহমানের ছেলে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় হেলাল হোসেন রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন