রূপসা উপজেলার নৈহাটিতে ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের এমআরবি ইটভাটার অফিসের এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দীনের ছেলে এবং সাবেক ছাত্রনেতা ফরহাদ শেখের ছোট ভাই। নিহত ফকরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট ভাই। তার দুটি মেয়ে রয়েছে।
স্বজনরা জানান, ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে তিনি রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন।ঘটনার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। আনুমানিক রাত ১টার দিকে দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।
রাত ১টা ১১ মিনিটের দিকে ফখরুল গুলিবিদ্ধ হওয়ার খবর পান তার মেজ ভাই সাবেক ছাত্রনেতা ফরহাদ শেখ। খবর পেয়ে তিনি দ্রুত ইটভাটায় গিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি লাগে ঘাড়ে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।
তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন