নীলফামারীর ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে এএসআই মো. মসলিম উদ্দিন আহত হয়েছেন। একই ঘটনায় পুলিশের সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে ডিমলা থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এএসআই মো. মসলিম উদ্দিন। হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা খুলে তার কাঁধের ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, “ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় আমার রুমের ছাদের পলেস্তারা আচমকা খুলে পড়ে। এতে আমার কাঁধে আঘাত লাগে।”
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপারকে অবহিত করেছি। তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখছেন। আগামীকালই হয়তো মেরামতের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”
ওসি আরও বলেন, “দুর্ঘটনা কখনো বলে-কয়ে আসে না। আমার আগে যারা দায়িত্বে ছিলেন, তারা ইতোমধ্যে নতুন ভবনের চাহিদা পাঠিয়েছেন। অল্প সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ হবে—এমনটাই প্রত্যাশা করছি।”
থানার পুরোনো ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনায় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন