মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

বরুড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

কুমিল্লার বরুড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে র‍্যালি, উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী নেওয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহে আলম, যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, মৎস্যচাষি ও বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ এবং বরুড়া বাজারের মৎস্য আড়ত ব্যবসায়ী দুলাল হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বরুড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে র‍্যালি, উপজেলা পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী নেওয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহে আলম, যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ওমর ফারুক, মৎস্যচাষি ও বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ এবং বরুড়া বাজারের মৎস্য আড়ত ব্যবসায়ী দুলাল হোসেন প্রমুখ।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই