ঢাকার সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. মিতুল সরদার নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে এ ঘটনা ঘটে।
নিহত মিতুল ঝালকাঠির নথুল্লাবাদ ইউনিয়নের শাহাভাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের বড় ছেলে। তিনি ঢাকার কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষের সময় মিতুলকে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মিতুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর স্বজনেরা হাসপাতালে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ববিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন