মুক্তির লড়াই

জাতীয়

একনেকে ৯ হাজার ৫৮৯ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, বাদ দুই তেলবাহী জাহাজ

দেশের স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানি সম্পদ, স্থানীয় সরকার, নৌপরিবহন, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতকে ঘিরে ১০টি প্রকল্পে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। তবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ টাকার প্রকল্পটি অনুমোদন না দিয়ে আরও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মোট ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে একটি প্রকল্প বাদ পড়ায় ১০টি প্রকল্প অনুমোদন পায়। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৫৮৯ কোটি ৮ লাখ টাকা

সবচেয়ে বড় বরাদ্দ গ্রামীণ সড়কে

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণে। ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

স্বাস্থ্য খাতেও বড় বিনিয়োগের অনুমোদন এসেছে। ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণে ব্যয় হবে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকা। সেপ্টেম্বর ২০২৬ থেকে আগস্ট ২০৩০ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

দেশের ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীও অনুমোদন পেয়েছে। এতে ২০১ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সংশোধিত মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৬৩০ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা

নদীভাঙন ও উপকূল সুরক্ষায় বড় প্রকল্প

নদীভাঙন ও উপকূলীয় এলাকার সুরক্ষায়ও একনেকের অনুমোদন মিলেছে একাধিক প্রকল্পে।

লালমনিরহাট সদর উপজেলা ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে রক্ষায় ব্যয় হবে ২৯৮ কোটি ৬৫ লাখ টাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে আরও ৫৫৮ কোটি ৮৩ লাখ টাকা

এ ছাড়া ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদীর সুরক্ষা ও সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৪২ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান ৪২৪ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকা

সেতু ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি

সড়ক ও জনপথ অধিদফতরের আওতায় সেতুর রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সক্ষমতা বাড়াতে ১১৫ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান ১০৭ কোটি ৯৭ লাখ টাকা

বিদ্যুৎ খাতেও সংশোধিত প্রকল্প

জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন পেয়েছে। এতে প্রকল্প ব্যয় ১০১ কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অন্যদিকে ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধনীও অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ৬২৭ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকা বাড়িয়ে সংশোধিত ব্যয় ২ হাজার ৮৯৯ কোটি ৭১ লাখ ৬৬ হাজার টাকা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পটির মেয়াদ মার্চ ২০২৮ পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধনীও অনুমোদিত হয়েছে। এতে প্রকল্প ব্যয় ৪৫ লাখ ৪১ হাজার টাকা কমানোর প্রস্তাব করা হয়েছে।

যাচাই-বাছাইয়ে বিএসসির দুই ট্যাংকার

একনেক সভায় সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রস্তাবটি স্থগিত রাখা।

৪০ হাজার থেকে ৫৫ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি তেলবাহী জাহাজ কিনতে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকা। তবে একনেক প্রকল্পটি অনুমোদন না দিয়ে এর প্রয়োজনীয়তা, ব্যয় ও অন্যান্য বিষয় আরও যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

একনেকে ৯ হাজার ৫৮৯ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, বাদ দুই তেলবাহী জাহাজ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই