নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট ২০২৬) নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল বাজার ও দারোয়ানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আনুমানিক ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স রহমত স্টোর ও মেসার্স হাসান স্টোর নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ্-আল-মামুন।
অভিযান চলাকালে অন্যান্য দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনায় নীলফামারী পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য সহযোগিতা করেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন