মুক্তির লড়াই

সারাদেশ

চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (সিএমআরইউ)-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপর বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নগরীর পাঁচলাইশ এলাকার করিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে কেক কেটে সংগঠনটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ কর্মশালা।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক নুরনবী শাওনের সভাপতিত্বে এবং চ্যানেল টোয়েন্টিফোরের মাল্টিমিডিয়া রিপোর্টার জুলকার নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজিব নন্দী।

বিশেষ অতিথি ছিলেন গবেষক ও লেখক ড. নাজমুন নাহার, পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমরান ইমি, বাংলা নিউজ ২৪-এর প্রতিনিধি এবং প্রথম আলোর সাংবাদিক মো. ফাহিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমআরইউ সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার আবির আহমেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ উপলক্ষে ‘স্ক্রল থেকে স্টোরি—মাল্টিমিডিয়া সাংবাদিকতায় যত্ন ও নতুনত্ব’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সংবাদ সংগ্রহ, সৃজনশীল স্টোরিটেলিং এবং সাংবাদিকতায় প্রযুক্তির কার্যকর প্রয়োগসহ মাল্টিমিডিয়া রিপোর্টিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তারা বলেন, ডিজিটাল সাংবাদিকতার দ্রুত পরিবর্তনশীল সময়ে একজন মাল্টিমিডিয়া সাংবাদিককে একই সঙ্গে তথ্য সংগ্রহ, যাচাই, ভিডিও, ছবি, লেখা ও সৃজনশীল উপস্থাপনার দক্ষতা অর্জন করতে হবে। সাংবাদিকতার মান ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই ভবিষ্যতের মাল্টিমিডিয়া সাংবাদিকতার অন্যতম চ্যালেঞ্জ ও সম্ভাবনা।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই