কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির এক বছর মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
২১ আগস্ট অনুমোদিত এ কমিটিতে মেহেদী হাসান মিরাজকে আহ্বায়ক এবং মো. রাসেল মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। নতুন কমিটিকে ঘিরে ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ ও তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কমিটিতে সাজ্জাদ হোসেনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার আমিন সিয়াম, ইকবাল হোসেন রাজু, মো. তানভীর হোসেন ও মো. আব্দুল্লাহ।
এ ছাড়া মো. ফারহান গাজীকে মুখ্য সংগঠক এবং আরিফ মিয়াসহ আরও কয়েকজনকে সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্যসহ বিভিন্ন সাংগঠনিক পদে আরও নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসান, সদস্য সচিব তানভীর হাসান তুষার ও মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমানের সুপারিশক্রমে মোহনপুর ইউনিয়নের এ কমিটি অনুমোদন করা হয়। অনুমোদনপত্রে উপজেলা শাখার নেতারা স্বাক্ষর করেন।
নবগঠিত কমিটির নেতারা জানিয়েছেন, মোহনপুর ইউনিয়নের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি তরুণদের সংগঠিত করা এবং ইউনিয়ন পর্যায়ে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করাই হবে তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
সংশ্লিষ্টরা বলছেন, দেবিদ্বারের বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ছাত্রশক্তির সাংগঠনিক কাঠামো গড়ে তোলার অংশ হিসেবেই মোহনপুর ইউনিয়নে নতুন এ আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এর আগে ইউসুফপুর ইউনিয়নেও এক বছর মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন