মুক্তির লড়াই

সারাদেশ

নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে

২৪ আগষট ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী এবং ইসমাইল ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতদের স্বজনরা জানান,২৩ আগস্ট দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সোমবার ভোরে স্থানীয়রা একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, ওই দুই শিশু মাঝেমধ্যে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে

২৪ আগষট ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে ও শিশু শ্রেণির শিক্ষার্থী এবং ইসমাইল ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতদের স্বজনরা জানান,২৩ আগস্ট দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

পরে সোমবার ভোরে স্থানীয়রা একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, ওই দুই শিশু মাঝেমধ্যে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মুক্তির লড়াই

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই