মুক্তির লড়াই

সারাদেশ

বরুড়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে আলোচনা সভা ও র‌্যালির অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কুমিল্লার বরুড়ায় উপজেলা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) বরুড়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসায় এ উপলক্ষে আলোচনা সভা, দরুদ পাঠ ও নাতে রাসূল (সাঃ) পরিবেশনসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

আয়োজনে স্থানীয় আলেম-ওলামা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়।

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনের আনন্দে বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে বিভিন্ন ছোট-বড় মাদ্রাসার হাজার হাজার মুসল্লি খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে সমবেত হন।

এ সময় কালেমা তাইয়্যেবা লেখা পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নবীর শানে নারায়ে তাকবির—আল্লাহু আকবার এবং নারায়ে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পরে বর্ণাঢ্য জশনে জুলুসটি বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

জশনে জুলুস শেষে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী ক্বারী আবদুল গফুরের সন্তান এবং বরুড়া উপজেলা ঈদ ই  মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল হান্নান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান জাফরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউনুস ওয়াজেদী, রাজামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান হোসাইনী, চৌওয়ারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সফিকুল আমিন পাটোয়ারী, কাঁঠালিয়া দরবার শরীফের পীর মোহাম্মদ জাকির হোসেন, খোশবাস ক্বাদেরীয়া দরবার শরীফের পীর মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল আরেফিন, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ, আগানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ সামছুল হক, মাওলানা মুহাম্মদ মাসউদ আলম পাটোয়ারী, মাওলানা আবদুল হান্নান, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন এবং মাওলানা মুহাম্মদ জিয়া উদ্দিন ভূঁইয়া,উপজেলা বিএনপির ধর্ম  বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোলেমান সরকার  সহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সোনারচর দরবার শরীফের পীর মাওলানা মুহাম্মদ ওমর ফারুক আল-ক্বাদেরী।

ঈদ ই  মিলাদুন্নবীর এই বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে বরুড়ায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

জুলুস শেষে মাদরাসা মাঠে জমায়েত হয়ে মিলাদ শরীফ দোয়া তাবারুক বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বরুড়ায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে আলোচনা সভা ও র‌্যালির অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই