মুক্তির লড়াই

সারাদেশ

পৃথক দুর্ঘটনায় ঝিনাইদহে ৪ জনের করুণ মৃত্যু:

ঝিনাইদহে পৃথক তিনটি মর্মান্তিক দুর্ঘটনায় এক দিনে চারজনের করুণ মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি, সড়ক দুর্ঘটনায় এক তরুণী এবং ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসব ঘটনায় জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

​বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

শৈলকুপা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অমরেন্দ্র নাথ ভৌমিক ও তার স্ত্রী মিনা রানী ভৌমিক। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মিনা রানী। তাকে বাঁচাতে গিয়ে স্বামী অমরেন্দ্র নাথও বিদ্যুতায়িত হন। পরবর্তীতে স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

​বাস চাপায় প্রাণ গেল তরুণীর

ঝিনাইদহ বাইপাস সড়ক এলাকায় দ্রুতগামী একটি বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি নামে এক তরুণী নিহত হয়েছেন। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির বাসটি তাকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ গাড়িটি জব্দের প্রক্রিয়া চালাচ্ছে।

​কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

অন্যদিকে, কালীগঞ্জে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা/বৃদ্ধ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অসাবধানতাবশত রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রেন চলে আসায় তিনি কাটা পড়েন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

​এসব পৃথক দুর্ঘটনার খবর নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রতিটি ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আসিস বিন হাছান বলেছেন এটি একটি হৃদয় বিদায়ক  ঘটনা আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে 

আপনার মতামত লিখুন

মুক্তির লড়াই

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পৃথক দুর্ঘটনায় ঝিনাইদহে ৪ জনের করুণ মৃত্যু:

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত মুক্তির লড়াই